
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন ২০নং চররমনী মোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাসিন্দা সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুবদলের সাবেক সেক্রেটারী, বর্তমানেও সেক্রেটারি প্রার্থী।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ উপলক্ষে ইউনিয়ন বাসীদের কাছে দোয়া চেয়ে সালাউদ্দিনের উদ্যোগে ১হাজার লোকের আয়োজন করা হয়েছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরন উপলক্ষে ৩ জানুয়ারী ২০২৬ইং তারিখ রোজ শনিবার দুপুর ২টা থেকে খাওয়া শুরু করে বিকাল ৪টায় পর্যন্ত খাওয়ানো হয়। সালাউদ্দিন বলেন, এই ইউনিয়ন বাসীর জন্য ৪টি খাঁসি জবাই করে খাওয়ার আয়োজন করেছি।তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যু বরণে আমার ইউনিয়ন বাসীদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আমরা শোকাহত পরিবার।আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য খাওয়ার শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরিকল্পনা আছে কিনা বিষয়টি জানতে চাইলে তিনি দৈনিক লক্ষীপুরের কথা কে বলেন, আমার কোন পরিকল্পনা নেই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, তাই ওই উপলক্ষে আমার ইউনিয়ন ও ওয়ার্ড বাসীদের কাছে দোয়া চেয়ে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। মাদক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইনশাল্লাহ সামনে ১২রে-ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। সেই নির্বাচনে আমাদের বর্তমান অভিভাবক জনাব তারেক রহমানকে ভোটারদের বিপুল ভোটে জয় করে বিজয়ের মালা তারেক রহমানের গলায় পরিয়ে আমরা ঘরে ফিরব। জাতীয় সংসদ নির্বাচনের পরেই শুরু হবে কমিটি গঠন নির্বাচন।সেই কমিটি গঠন নির্বাচনে আমি সেক্রেটারি প্রার্থী নির্বাচিত হলে এ এলাকার মাদক ইয়াবা ব্যবসায়ীদেরকে নির্মল করব। এছাড়াও এই এলাকার উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে ইনশাল্লাহ।
