
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ ৫ আগস্ট, ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুরসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এরপর লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে জুলাই শহিদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এছাড়াও জেলা প্রশাসক শহিদ পরিবারবর্গ ও আহতদের মাঝে জুলাই ফাউন্ডেশন থেকে প্রেরিত উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, উপপরিচালক, স্থানীয় সরকার, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শহিদ পরিবারবর্গ, আহত ব্যক্তিগণ, ছাত্র প্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ ।
