বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটি ঘোষণা এবং সাংবাদিকতার উন্নয়নে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালা উদ্বোধন 

: Admin
: ৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টি.এম শওকত আলী মোস্তফা-কে সভাপতি, সাংবাদিক আল আমিন খান-কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুস সবুর রবিন-কে সাংগঠনিক সম্পাদক করে ঢাকা মহানগর কমিটি এবং

সাংবাদিক পিন্টু শেখ-কে সভাপতি ও সাংবাদিক জামাল উদ্দিন-কে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা কমিটি ঘোষণা করেন বাংলাদেশ প্রেসক্লেবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ।
দ্বিতীয় পর্বে সাংবাদিকতার উন্নয়নে সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান আইন উপদেষ্টা এবং দুদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লুৎফর রহমান ।
প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচীর কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী সাবেক বিসিএস কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল বাসিত ভূইয়া ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন