
কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধিঃ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কমলনগরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি হাজিরহাট বাজারের তালপট্টি থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর- রামগতির প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজিরহাট মাদ্রাসার মোড়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার ইউসুফ এর সভাপতিত্বে
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমি মাওলানা আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিরহাট ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী লক্ষ্মীপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মারজান রুম্মান,
তিনি বলেন, মাদকমুক্ত, শিক্ষিত ও দক্ষ যুব সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
র্যালিতে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
