শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

: Admin
: ৬ দিন আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি: শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৬ এর উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুলাই ২০২৬ খ্রি. তারিখ রোজ শুক্রবার বিকাল চার টার দিকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৬ এর উল্টো রথযাত্রার আয়োজনে অনুষ্ঠানটি করা হয়।

উক্ত অনুষ্ঠানে রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা মহোদয়।

এসময় উক্ত রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রূপক চন্দ্র পাল সহ লক্ষ্মীপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ  উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন