
মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া,
রায়পুর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অন্তর্গত, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের, ০৪ নং ওয়ার্ডের,চরকাচিয়া মৌজার,হাজীমারা সুইচ গেইট সংলগ্ন বাজার এখন নতুন বছরে নতুন রুপ ফিরে পেয়েছে। উক্ত বাজারটি বিগত সময়ে যারা সরকারি ডাকের মাধ্যমে ডাক পেয়েছে। তারা বাজারটির সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারেন নাই। বিগত সময়ে এলোমেলোভাবে দোকান-পাট বসাতো। কোন রকম নিয়ম শৃঙ্খলা ছিলো না।

মানুষের সাথে ভালো আচার-ব্যবহার করা হতো না তাই দিন দিন বাজার শূন্য হয়ে যাচ্ছিলো। এমতাবস্থায় এ-ই বছর সরকারি ডাকে বাজার পেয়েছেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন আরিফ। তিনি বছরের শুরুতে বাজারের রুপ পরিবর্তন করার চেষ্টা করেছেন নিজস্ব অর্থায়নে।
ব্যবসায়ীদেরকে সুন্দর ও পরিপাটি ভাবে ব্যবসা জন্য ইট দিয়ে চতুর্দিকে ফ্রেম তৈরি করে দিয়েছেন। বাজারের মাঝখানে মাটি দিয়ে ভরাট করে জায়গা সমতল করে দিয়েছেন আগত ক্রেতা ও বিক্রেতাদের জন্য। বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করার জন্য লোকজন আসেন হাজীমারা বাজার। এখানে রয়েছে বিভিন্ন রকমের কাঁচা মালামাল, বিভিন্ন প্রজাতির তাজা মাছ, মাংস, হাঁস, মুরগ/মুরগী, মরিচ, সয়াবিন, কলা, কাপড়ের দোকান ইত্যাদি। বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিকট বাজারের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তারা আনন্দের সহিত জানান।
বছরের শুরুতে বাজারের পরিবেশ এতো সুন্দর হবে তা ভাবতেই পারেন নাই। তাছাড়াও তারা আরো বলেন বাজারের মাঝখানে ০২টি গলি আছে যার মধ্যে ১ম গলির দৈর্ঘ্য-১২০, প্রস্থ-০৮ এবং ২য় গলির দৈর্ঘ্য-১২০, প্রস্থ-০৬। বৃষ্টির দিনে বাজারের মধ্যে হাঁটা চলা করা যায় না। এতে করে বাজারের ভাব গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। এমনকি বাজার ক্রেতা ও বিক্রেতা শূন্য হয়ে পরে।
তাই উক্ত গলি ০২ টি ছলিং করতে পারলে বাজারের পরিবেশ আরো পরিবর্তন হয়ে যাবে। মুঠোফোনের মাধ্যমে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু জাফর মোঃ সালেহ্ মিন্টু ফরায়েজী সাহেবের নিকট হাজীমারা বাজারের ছলিং করে দেওয়ার কথা বললে তিনি রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলে হাজীমারা বাজারের ছলিং করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন ও হাজীমারা এলাকা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
