​প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু আর আমাদের মাঝে নেই

লেখক: Admin
প্রকাশ: ৪ দিন আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি:সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মঞ্জু আর নেই। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ​হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মাহমুদুর রহমান মঞ্জু তার দীর্ঘ পেশাগত জীবনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সংগঠনগুলো শোক বার্তা প্রদান করেছে। মরহুমের জানাজার সময় ও দাফন সম্পর্কে পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন