
পর্ব -১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতায়ধীন ২০নং চর রমনী মোহন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট হাসিনা শওকত।এদিকে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা ব্যানার পিস্টনে তাদের ছবি দিয়ে ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে ভোটারদের সালাম ও শুভকামনা জানিয়ে বিপুল সাড়া দিয়েছে। এছাড়াও ঈদের শুভেচ্ছার মাধ্যমে ভোটারদের খোঁজ খবর নিতে দেখা যাচ্ছে। ফলে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে।
সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডকে সামনে রেখে তারা একজন যোগ্য, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। ভোটারদের প্রত্যাশা, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির মহিলা দলের নেত্রী এডভোকেট হাসিনা শওকত বলেন, যদি আমার দলের নেতৃবৃন্দরা আমাকে নির্বাচন করার জন্য সমর্থন দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি ২০ নং চররমনী মোহন ইউনিয়ন বাসীদের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে চেয়ারম্যানের পদে নির্বাচন করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন আমাদের নেতৃবৃন্দরা জানেন, বিগত ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের প্রভাবশালী মহল ভোটের ফলাফল পরিবর্তন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলা হলেও তারা দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।তিনি বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আরও বলেন,স্থানীয় ভোটারদের সমর্থনে আমি মানুষের পাশে আছি। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করতে চাই।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন। সবসময় ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকল ভোটারকে নিয়ে কাজ করতে চায়। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য তাকে উৎসাহ দিচ্ছেন।
সম্ভাব্য প্রার্থী এডভোকেট হাসিনা শওকত গ্রামের মানুষের কল্যাণে কাজ করার জন্য সকলের সমর্থন কামনা করছেন।শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রবাসী ও প্রবীণদের কল্যাণে কাজ করার চেষ্টাও রয়েছে। জনগণ নির্বাচিত করলে এই ২০নং চর রমনী মোহন ইউনিয়নকে বাংলাদেশের একটি মডেল ইউনিয়নে পরিণত করব।”
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে সম্ভাব্য প্রার্থী এডভোকেট হাসিনা শওকত। যিনি ২০নং চররমনী মোহন ইউনিয়ন বাসী সকলের পরিচিত মুখ।
অনেক ভোটার মনে করেন, অতীতের রাজনৈতিক পরিচয়ের পাশা পাশি ব্যক্তিগত সততা,জনসম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এবার ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এডভোকেট হাসিনা শওকত।
এ ছাড়াও তিনি, তরুণ ভোটারদের একটি বড় অংশ কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সক্ষম নেতৃত্ব প্রত্যাশা করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়নটিতে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীর সক্রিয় উপস্থিতির কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ভোটারদের প্রধান প্রত্যাশা, নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করেন।
