
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সংখ্যা দেখা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলি হচ্ছে, ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকান সহ আরও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহার নিকট জানতে চাইলে তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ৮টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ।
