
নিজস্ব প্রতিবেদকঃ ৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর আমির এ্যাডভোকেট মোঃ আবুল ফারাহ্ নিশান বলেন, ১৬ই ডিসেম্বর ঐতিহাসিক একটি মহান বিজয় দিবসের মাস। সেই উপলক্ষে আগামীকাল জামায়াতের যুব বিভাগ কর্তিক আয়োজিত একটি র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৭টার সময় র্যালি নিয়ে দক্ষিণ স্টেশন হইতে শুরু হয়ে উত্তর স্টেশনে গিয়ে এ র্যালি মিলিত হবে।
র্যালি অনুষ্ঠানর শেষে সকাল ১০ ঘটিকার সময় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা জামায়াতের যুব বিভাগ কর্তিক আয়োজিত ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে।
দৈনিক লক্ষ্মীপুরের কথা ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জানতে চাইলে, এডভোকেট আবুল ফারাহ্ নিশান জানান, দেশ জুড়ে সারাবাংলাদশের মত দেশব্যাপী স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম ১৯৭১ সালে ২৬ শে মার্চ হইতে দীর্ঘ ৯ মাস ধরে যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনী হাত থেকে এ দেশ রক্ষা করে স্বাধীনতা জয়ী লাভের মাধ্যমে একটি স্বাধীনতা ভূখণ্ড পেয়েছি।
তিনি আরো বলেন,ভোটের অধিকার থেকে বিরত ছিলাম, নতুন করে স্বাধীনতার ভূখণ্ড জয়ীয়ের মাধ্যমে আমারা বাংলাদেশের পতাকা পেলাম।
লাখ লাখ ভাইদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমাদের অর্জন। এ অর্জনে বেশিরভাগই ছাত্র জনতা আহত হয়েছে। ৫৪ বছরে বাংলাদেশে কে আমরা হাসিল করতে পারি-নি।রাজনৈতিক ভাবে বার বার অসহায় নিরীহ সাধারণ মানুষের কথা তুলে ধরেও আমরা তাদের জন্য কিছুই করতে পারি-নি।
দেশে দুর্নীতি, সন্ত্রাসী,চাঁদাবাজি, আহাজারি এবং দুর্নীতিতে বাংলাদেশ বার বার চ্যাম্পিয়ন হয়েছে।
আমরা প্রত্যাশা করছি ২৪ শে জুলায়ের মধ্যে দিয়ে যে আন্দোলন হয়েছে, এর মধ্যে দিয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা যেভাবে ভূমিকা রেখেছে আমরা আশা করি ১৯৭১ সালের মধ্যে দিয়ে স্বাধীনতা বিজয় বাংলাদেশ। সেই স্বাধীনতার বিজয়ের পরেই ২৪শেই জুলায়ের এর মধ্যে দিয়ে আরো একটি ৫ই আগস্ট বিজয়ের স্বাধীনতা বাংলাদেশ অর্জিত হয়েছে।
আবারো নতুন একটি স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ছাত্র জনতা। এদিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একদল দুর্বৃত্তরা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
এবং নির্বাচন অফিসে ভিতরে প্রয়োজনীয় ভোটার ও নির্বাচনী কাগজপত্র পুড়িয়ে ফেলা ষড়যন্ত্রকারী দেরকে আমরা আশা করি প্রশাসন অতি দ্রুত এইসব অগ্নিকাণ্ড দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন।
একই সাথে অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করবেন এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই প্রত্যাশায় আশা করছেন
এডভোকেট আবুল ফারাহ্ নিশান।
