
রামগঞ্জ প্রতিনিধিঃ দেশের চলমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানমাল রক্ষা, মন্দির কেন্দ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে জনাব মোহাম্মদ আবুল বাশার, অফিসার ইনচার্জ, রামগঞ্জ থানার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানাধীন মন্দিরের সভাপতি, সেক্রেটারি সহ স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলার নেতৃবৃন্দ। এছাড়া আরও অন্যান্য শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী রামগঞ্জ নেতৃবৃন্দ।
