
মনোয়ার হোসেন
লক্ষ্মীপুর সদরথানা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ২০নং চররমনী মোহন ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ ও ৩ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০নং চররমনী মোহন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হানিফ, যুব বিভাগের সেক্রেটারী মো: রেজাউল করিম, জামায়াতে ইসলামী ৩নং ওয়ার্ড সভাপতি মো: মনোয়ার হোসাইন, ও আলাউদ্দীন স্যার মানব কল্যাণ সভাপতি মিলন সহ প্রমুখ।
