লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট বেপরোয়া ট্রাম ট্রাক চলাচল এখনো বন্ধ হচ্ছে না কার ইন্ধনে

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর বাস টার্মিনাল হইতে মজুচৌধুরীর হাট বাস কাউন্টার পর্যন্ত এখনো চলছে বেপরোয়া ট্রাম ট্রাক চলাচল। হামিদার গোজায় ১০ টা ৪৫ মিনিটের যাত্রীবাহী বাসও ট্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এতে গাড়ীর ক্ষয়ক্ষতি ছাড়া এখনো পযর্ন্ত কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে বেপরোয়া গাড়ি চালানোও চালকের অসচেতনতা পাশাপাশি অদক্ষ চালকের কারনেই এই দুর্ঘটনা ঘটে। মজুচৌধুরীর হাটে বিভিন্ন যানবাহন চালক ড্রাইভার ও যাত্রী চলাচলের পথে পথচারীদের অভিযোগ, অল্প বয়সে গাড়ির হেলপার থেকে ড্রাইভার হওয়াতে পথে পথে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে পথচারী ও বিভিন্ন গাড়িতে যাতায়াত করা যাত্রীদের অকালে মৃত্যুর ঘটনা ঘটে। হারাতে হয় পথচারীদের জীবন। এভাবে আর কত মায়ের বুক খালি হবে। আর কত দুর্ঘটনায় সম্মুখীন হতে হবে। গাড়ি চালক ফিটনেস ভালো না থাকায়, এবং অভিজ্ঞ ড্রাইভার না হওয়ায়, এইসব দুর্ঘটনার কারণ। ৭ জুন ২০২৫ইং তারিখ পবিত্র ঈদুল আযহা পর হইতে জেলা ম্যাজিস্ট্রেট ও বি আর টিএ এর উদ্যোগে ট্রাফিক সার্জন এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। দেখা যায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ও থানায় বেপরোয়া লাইসেন্স বিহীন গাড়ি জব্দ করার অভিযান চলমান থাকলেও মানছেন না লাইসেন্স বিহীন গাড়ি চালক গণ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন