
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ভেতরে ঢুকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর ( রোমেল) নেতা সাংবাদিক জাহিদুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা।
সাংবাদিক জাহিদুল ইসলাম কে বেধড়ক মারধর ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন আহত সাংবাদিক জাহিদুল ইসলাম।এমন অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর ( রোমেল) নেতার বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর (রোমেল) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ সাংবাদিক মো. জাহিদুল ইসলামের। তিনি দৈনিক রূপান্তরের কলারোয়া উপজেলা প্রতিনিধি।
এ ঘটনায় কলারোয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির নিকট হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাহিদুল ইসলাম। জিডিতে উল্লেখ করা হয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে জাহিদুল ইসলাম কলারোয়া পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয় মোড়ে রিপোর্টার্স ক্লাবে বসে একটি প্রতিবেদন লিখছিলেন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই জাহিদুলকে এলোপাতাড়ি কিলঘুষি ও তল পেটে লার্থী মারেন।
এতে তাঁর পুরুষ অঙ্গ ও শরীরের বিভিন্ন স্থানে কালো নীল রঙের জখম হয়। এতে ঠেকিয়ে তিনি নিজের আত্মরক্ষার চেষ্টা করিলে তাঁকে হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত খালেদ মঞ্জুর বলে, বেশি বাড়াবাড়ি করলে রিপোর্টার্স ক্লাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলে হুমকি প্রদান করেন সাংবাদিক জাহিদুল ইসলাম কে। পরে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সাংবাদিক জাহিদুল ইসলাম।
ঘটনার পর সোমবার রাতেই রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এক জরুরি সভায় সাংবাদিক সম্মেলনে জাহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।সভাপতি মোস্তাক আহমেদ বলেন, এ ঘটনা ন্যক্কারজনক।
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। হামলাকারী রোমেলের (খালেদ মঞ্জুর) বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা চাই। তবে সংবাদ প্রকাশে জানা গেছে ভুক্তভোগী সাংবাদিক জাহিদুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা কে কেন্দ্র করে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন ভুক্তভোগী সাংবাদিক জাহিদুল ইসলাম।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফুল ইসলাম এর নিকট সাংবাদিক জাহিদুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনার সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, সাংবাদিক জাহিদুল ইসলাম থানায় এসেছেন এবং হামলা করার বিষয়ে একটি জিডি দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে! তদন্ত চলমান বলে জানান তিনি।
