
স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রায়পুর প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অবৈধ ড্রেইজার মেশিন বন্ধ করার দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ কর্মীর চিঠি প্রেরণ করেন।
উক্ত চিঠিতে লেখা থাকে যে রায়পুর উপজেলার আওতাধীন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরকাচিয়া মৌজা মেঘনা নদীর শাখায় ৬টি নিষিদ্ধ ড্রেইজার মেশিন চলে। উক্ত ড্রেজার মেশিনে বিভিন্ন দলের নেতার পরিচয়ে নেতৃত্ব দেন।
নেতৃত্ব দানকারী ব্যক্তিরা হলেন, দুলাল মোল্লা,আনোয়ার হাওলাদার, সুমন ব্যাপারী, রাসেল খলিফা,পারভেজ হাওলাদার সহ নাম না জানা আরও অনেকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এইসব নিষিদ্ধ ড্রেইজার মেশিন। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে উপকূলীয় মেঘনা নদী বন্দর এলাকার কৃষি ফসলী জমি।৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজার নামে সুপরিচিত একটি মাত্র বাজার।
সেই বাজারের দক্ষিণের পশ্চিম দিকে গেলেই পানির ঘাট। পানির ঘাটের দক্ষিণ দিকে ৫০০ গজ পরেই সিদ্দিক সরকারের নতুন বেড়িবাঁধ কাঁচা রাস্তা। রাস্তা থেকে পশ্চিম দিকে তাকালেই পড়ে চোখের নজরে নিষিদ্ধ ড্রেইজার মেশিন গুলো। শুনতে পাওয়া যায় একই সিরিয়ালে ৬টি ড্রেজার মেশিনের শব্দ।
তারা হলেন, (১) জুলহাস হাওলাদার ৭নং ওয়ার্ড বাসিন্দা, হাওলাদার বাড়ির ইদ্রিস হাওলাদার এর পুত্র জুলহাস হাওলাদার । (২) মফিজ সরকার, ৮নং ওয়ার্ড বাসিন্দা, সরকার বাড়ির জাহাঙ্গীর সরকারের পুত্র মফিজ সরকার।( ৩) রাসেল খলিফা ৪নং ওয়ার্ড বাসিন্দা, খলিফা বাড়ির মৃত রাজা খলিফার পুত্র রাসেল খলিফা।(৪) পারভেজ হাওলাদার ৭নং ওয়ার্ড বাসিন্দা, হাওলাদার বাড়ির হযরত আলী হাওলাদার এর পুত্র পারভেজ হাওলাদার। (৫) মিন্টু মোল্লা ৪নং ওয়ার্ড বাসিন্দা, মোল্লা বাড়ির ওয়াহাব মোল্লা এর পুত্র মিন্টু মোল্লা।(৬) রাসেল ব্যাপারী ৭নং ওয়ার্ড বাসিন্দা, ব্যাপারী বাড়ির খালেক ব্যাপারী এর পুত্র রাসেল ব্যাপারী।ড্রেইজার মেশিন মালিকরা তারা সবাই ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বাসিন্দা।
এদের কারণে নদী এলাকার আশেপাশে মানুষজন ভিটা শূন্য হয়ে যাচ্ছে। অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ীদের ভয়ে কারো কাছে নাম প্রকাশ করে না। কারো কাছে বিচার দিলে হিতে বিপরীত, তাদেরকে হুমকি দুমকি প্রদান করে।এমতা অবস্থায় অসহায় মানুষের পাশে আপনি ও আপনারা ছাড়া কেউ দাঁড়াবে না এবং কেউ দাঁড়ানোর সাহসও দেখায় না।
তাই এই ধরনের রাক্ষসদের কে দমন করার জন্য আপনাদের একান্ত প্রয়োজন।
উক্ত নিষিদ্ধ ড্রেজার মেশিন বন্ধ করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ ড্রেজার মেশিন চালকদের প্রতিহত করার লক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে সংবাদ কর্মী বিশেষ প্রতিনিধি এর লিখিত চিঠি প্রেরণ করেন রায়পুর প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ।
