কমলনগরে ১৫ ঘণ্টা পরও উদ্ধার হয়নি ব্যবসায়ী আজাদ,

লেখক: Admin
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

কবির হোসেন রাকিব

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজাদ উদ্দিনকে কয়েকজন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগের ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে হাজিরহাট দক্ষিণ মাতার এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিতে করে আজাদ উদ্দিনকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তিনি চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার পর থেকে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কমলনগর থানার  কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকর্মীদের জানান, আজাদ উদ্দিনকে উদ্ধারের চেষ্টা চলছে।
তবে ১৫ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে উদ্ধারের দাবি জানানো হয়েছে। তাকে কারা এবং কী কারণে নিয়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন