
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুর থানার আওতায়ধীন আশিকুর রহমান উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে ঘরের ভিতরে ঢুকে ভাংচুর ও আগুন দিয়ে প্রায় অদ্য কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে সন্ত্রাসী হামলা কারীরা।এমন অভিযোগ উঠেছে চাঁদা দাবি কারী সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এ ঘটনাটি ঘটে ৫ই আগষ্টের পর এই ঘটনা ঘটে ৭নং বামনী ইউনিয়নের সাইচা গ্রামে কাজীর দিঘীরপাড় এলাকায়। এঘটনা কে কেন্দ্র করে আশিকুর রহমান থানায় গিয়ে অভিযোগ দিতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে সন্ত্রাসী দুর্বৃত্তরা।এর আগেই ৩রা জানুয়ারিতে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে যার ফলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসায় দিন ছিলেন।পরে সেখান থেকে ৭ই জানুয়ারিতে রিলিজ হন।বর্তমানে তিনি ও তার পরিবার সদস্যদের নিয়ে হুমকির মুখে আতঙ্কে রয়েছেন।
৭নং বামনী ইউনিয়নের সাইচা গ্রামের বাসিন্দা শাহজাহান পাটোয়ারীর ছেলে আহত আশিকুর রহমান।
ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে জানতে চাইলে বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকার স্থানীয় প্রতিবেশীরা জানান,আশিকুর রহমান কাজীর দিঘীরপাড় একজন দীর্ঘদিন ধরে সয়াবিন ব্যবসা করে আসছেন। সে ব্যবসার পাশাপাশি রাজনীতি দলের এলডিপির সক্রিয় সদস্য ছিলেন।
৩রা জানুয়ারি ২০২৪ ইং তারিখে ক্ষমতাসীন রাজনীতি দলের সাথে যুক্ত একদল সন্ত্রাসী ও হামলা কারী তার দোকানে আক্রমণ করে তার নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এবং তাকে মারাত্মক ভাবে মারধর করে।হামলায় কারীদের হামলায় তার নাক এবং শরীরের অন্যান্য অংশ থেকে রক্তক্ষরণ হয়। আমাদের বাজার ব্যবসায়ী কমিটির সদস্য বৃন্দ আশিকুর রহমান কে রক্ষা করতে চেষ্টা করেছে।
কিন্তু দুর্বৃত্ত হামলা কারীরা হঠাৎ করে এসে দলবদ্ধ হয়ে হামলা করেছে। যার ফলে আমরা আক্রমণকারীদের মধ্যে একদল দলবদ্ধ ক্ষমতাশীল থাকায় তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীরা রাজনীতি এবং ক্ষমতাসীল উভয় দিক থেকে শক্তিশালী ছিলেন।
বাজার কমিটি আরও বলেন,হামলার পর আশিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।যদিও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে কিছুটা সুস্থ হলেও দলীয় নেতা সন্ত্রাসী হামলার হাত থেকে বাঁচতে পারেনি আশিকুর রহমান।
চাঁদা দাবী সন্ত্রাসীরা আবারো তার উপর হামলা চালায়। এবং তার দোকানে ভাঙচুর করে।
এ ঘটনার আগে আশিকুর রহমানকে দুইবার হত্যার হুমকি দেয় হামলাকারীরা। আশিকুর রহমান জীবনের ভয়ে তার ব্যবসা বন্ধ করে এলাকায় ছেড়ে চলে যেতে বাধ্য হন।
বাজার ব্যবসায়ী কমিটি এ ঘটনা কে কেন্দ্র করে হামলা কারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের নিকট উপযুক্ত বিচার দাবি কামনা জানিয়ে সাংবাদিকদের জানান।
তারা আরও বলেন,আশিকুর রহমানের জীবন এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। রাজনীতি পরিস্থিতি তা দেশে থাকা এবং ব্যবসা চালিয়ে যাওয়া অনিরাপদ হয়ে উঠেছে।
হামলাকারীরা আহত আশিকুর রহমানকে হত্যার প্রথম হুমকি দেয় অপরিচিত নাম্বার থেকে।
২মার্চ ২০২৪ সালে সরজমিনে গিয়ে দ্বিতীয় দফায় জনসম্মুখে হত্যার হুমকি দেন।
শুধু তাই নয় পরবর্তীতে মোটর সাইকেল যোগে দুইজন অপরিচিত লোক এসে সন্ত্রাসী কায়দা করে সরাসরি মেরে ফেলার হুমকি প্রদান করে ১৯ ডিসেম্বর ২০২৩ সালে।
দফায় দফা আশিকুর রহমানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে পুরো পরিবার কে উচ্ছেদ করার চেষ্টায় বাড়ি ঘর ভাংচুর ও আগুন দিয়ে অদ্য কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্ত সন্ত্রাসী হামলাকারীরা। আহত আশিকুর রহমানের পরিবার সদস্যদের দাবী হামলা কারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা জরুরী বলে মন্তব্য করেছেন।
