লক্ষ্মীপুরে ৪০ (চল্লিশ) পিছ ইয়াবাসহ এক নারী গোয়েন্দা শাখার গোপন সংবাদে আটক

: Admin
: ৩ সপ্তাহ আগে

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৪০ (চল্লিশ) পিছ ইয়াবাসহ এক নারী গোয়েন্দা শাখার একটি বিশেষ টিমের গোপন সংবাদে আটক হয়েছে। গতকাল ৯ জুলাই রাত আনুমানিক ১০:৪০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভা ঝুমুর ষ্টেশনের ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ভিতরে ০৩ নং কেবিন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে গ্রেফতার কৃত আসামি হলেন মাধবী রানী মন্ডল প্রকাশ তৃষা (২৩), পিতা- অমল কৃষ্ণ মন্ডল, মাতা- শিখা রানী, সাং- সমসেরাবাদ, জোর দীঘির পাড় (সরকার বাড়ি), পৌরসভা ০৯ নং ওয়ার্ড, থানা-সদর, জেলা। আটকের সময় সঙ্গে থাকা   ৪০ (চল্লিশ) পিছ ইয়াবা পাওযা যায়।এসময় গ্রেফতার করা আসামি ও ৪০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চাইলে গোয়েন্দা শাখার বিশেষ টিম বলেন গোপন সুত্রে জানতে পারি আসামির ৪০পিছ ইয়াবা নিয়ে ঝুমুর হোটেল এর ৩নম্বর কেবিনে বসে আছে। সংবাদ পেয়ে আমাদের জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পরিচালনা করে তাকে হাতে নাতে ৪০পিছ ইয়াবাসহ আটক করেছি। আসামীর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিম সদস্যরা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন