
লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার: রায়পুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় কয়েকটি দোকান মিলে ১১হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।অদ্য ৬ এ জানুয়ারী ২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবারে রায়পুর উপজেলার মেইন রোড, রায়পুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি এলপিজি গ্যাস বিক্রির অপরাধে ও মূল্য তালিকা না থাকায় ৩ টি মামলায় বিভিন্ন দোকান-কে ১১,০০০/ -(এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়েছে।
এসময় অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহযোগিতা করেন রায়পুর থানা। নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করলে আরো কঠোর হবে উপজেলা প্রশাসন। তবে এই অভিযান জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক অব্যাহত থাকবে।
