লক্ষ্মীপুরে শিক্ষার্থী স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে  বাজার মনিটরিং ও হাসপাতালে পর্যবেক্ষন  

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ

 

লক্ষ্মীপুর পৌরসভার পৌর শহরে সামাজিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর বাজার মনিটরিং ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে পর্যবেক্ষণ করেন।তবে লক্ষ্মীপুরে নানান সামাজিক কাজে এগিয়ে যাওয়া সর্বমহলে  আলোচিত এই সংগঠন।১২ আগষ্ট সোমবার সকালে সংগঠনের চেয়ারম্যান ইউছুফ এর নেতৃত্বে লক্ষ্মীপুর বাজার মনিটরিং ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে পর্যবেক্ষন করা  হয়। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের সেবার বিষয়ে খোঁজ খবর নেন সংগঠনের দ্বায়িত্বশীলরা।এছাড়াও  হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে দায়িত্বশীলদের তাগিদ দিয়েছেন সামাজিক ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবী সংগঠনের কতৃপক্ষ গণ । এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ও বাজারে খাদ্য দ্রব্য পুণ্যের  দাম নির্ধারিত দামে রাখতে হবে বলে তারা জানান যদি কোনো ব্যবসায়ী লাগাম হীনের মধ্যে দিয়ে অতিরিক্ত দাম রাখার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে উপযুক্ত বিচার করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা।এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্মীপুর  স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যয় শিক্ষার্থীদের উপস্থিতিতে  উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইউছুফ, সহ সভাপতি রবি বিপ্লব, সদর উপজেলা প্রত্যয় সভাপতি আব্দুলাহ্ আল নোমান হিমেল, পৌর শাখার সহ সভাপতি রিশাদুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাব খাঁন, ফাহিম, আসিফ, প্রত্যয়ের সম্মানিত সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সরকারী কলেজ শিক্ষার্থী তারেক জনি সহ আরো অনেকে। একপর্যায়ে  লক্ষ্মীপুর পৌরসভা বাজার মনিটরিং করা এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে পর্যবেক্ষণ করে সমাপ্তি  ঘোষণা করেন সমাজ   স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন