
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নিতে লক্ষ্মীপুরে কুরবানির আয়োজন করেছে জামায়াত। সংগঠনটির পক্ষ থেকে জেলাব্যাপী ১৫৯ টি গরু, ৩৭ টি ছাগল ও ২৬ টি ভেড়া কোরবানি দেওয়া হয় মঙ্গলবার ১০ জুন বিকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. মহসিন কবির মুরাদ।
তিনি জানান, লক্ষ্মীপুর জেলার প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিটের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য কুরবানির আয়োজন করা হয়। এতে জামায়াতের প্রচেষ্টায় প্রায় ২৮হাজার পরিবারের কাছে কুরবানির গোশত পৌঁছে দেয় জামায়াতের নেতাকর্মীরা।
জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী এর নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে যারা আর্থিক অবস্থার কারণে কুরবানি দিতে পারে নি তাদের জন্য আমাদের পক্ষ থেকে কুরবানির আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিলো ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া।
আশা করি অসহায় গরীব দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরে আমাদের মনে তৃপ্তি পেয়েছি,সে উপলক্ষ্যে আমরা কিছুটা হলেও সার্থক হয়েছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যতটুকু সম্ভব এবারে মত প্রতি কুরবানে অসহায় গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চলমান থাকবে।
