
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজী (যা সালে আহম্মেদ মিন্টু ফরাজী নামেও পরিচিত) ৫ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছিলেন।৭ অক্টোবর ২০২৬ (বুধবার) সকাল ১০টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর স্বজন, রাজনৈতিক সহকর্মী, জনপ্রতিনিধিরা সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো দক্ষিণ চরবংশী ইউনিয়নজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ্ মিন্টু ফরায়েজী মৃত্যুতে।
