রামগঞ্জে আদালতে নেয়ার সময় সেই যুবলীগের নেতাকে ডিম নিক্ষেপ

লেখক: Admin
প্রকাশ: ১১ মাস আগে

 

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার আওতায়ধীন রামগঞ্জ থানার অন্তর ভুক্ত সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কে গ্রেপ্তার। সেই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি কে গতকাল আদালতে পাঠিয়েছে রামগঞ্জ থানার পুলিশ।

১৯শে-ই জুলাই রোজ শনিবার দুপুরে কামরুল হাসান, ও যুবলীগ নেতা বিল্লাল হোসেন আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে অনবরত ডিম নিক্ষেপ করে। এমন অভিযোগে ডিম নিক্ষেপ এর ঘটনা ফেইসবুক পোস্টে দেখা যায়। ১৮ই জুলাই রোজ শুক্রবার বিকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে৷ রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল হাসান বিএসসি, ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়,কামরুল হাসান রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি,ও ৫ই আগষ্ট বৈষম্য ছাত্র আন্দোলনের পূর্বে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বচনে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি হলেন, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ও পৌর পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের ছোট ছেলে কামরুল হাসান। এছাড়াও যুবলীগ নেতা বিল্লাল হোসেন উপজেলার ফতেহপুর গ্রামের ওয়াারিস পাটোয়ারীরী বাড়ির ইসহাক পাটোয়ারী ছোট ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুল বাশার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং লক্ষ্মীপুরে হত্যা মামলায় সম্পৃক্ততা, তারেক রহমানকে কটুক্তি এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানান।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন