লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর উদ্যোগে জলবদ্ধতা খালের পানি নিষ্কাশনে অভিযান পরিচালনা

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জামশেদ আলম রানা শনিবার ১৩ জুলাই সকাল থেকে এ কার্যক্রমের নেতৃত্বে অংশ নেয় বিডি ক্লিন এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।

ইউএনওর উপস্থিতিতে খাল থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও দীর্ঘদিন জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবীদের এই সম্মিলিত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, বর্ষার আগেই এ ধরনের উদ্যোগ নিলে জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।

২০২৪ সালের বর্ষায় খালগুলোর অযোগ্যতা ও ময়লা জমে থাকার কারণে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকা পানির নিচে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই পরিষ্কার কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন বাসিন্দারা।

অভিযান চলাকালে খালের ভেতর থেকে মাছ ধরার উদ্দেশ্যে পাতা বেশ কয়েকটি বেলজাল ও অন্যান্য ফাঁদ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও জামশেদ আলম জানান, খালে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ বাঁধ ও অবকাঠামো অপসারণ করা হয়েছে। এছাড়া সাতটি ভেসাল জাল অপসারণ করে জনসম্মুখে ধ্বংস এবং কচুরিপানা পরিষ্কার করে পানি চলাচলের পথ উন্মুক্ত করা হয়।

তিনি আরও বলেন, খালগুলোকে দখল ও দূষণমুক্ত রাখতে অচিরেই বড় পরিসরে এই অভিযান পরিচালনা চলমান থাকবে।

সচেতন নাগরিকদের মত, এ ধরনের উদ্যোগ যদি নিয়মিত ও ধারাবাহিকভাবে চালানো যায়, তাহলে লক্ষ্মীপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন