রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হুইলচেয়ার, সেলাই মেশিন ও চেক বিতরণ

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

রায়পুর প্রতিনিধিঃ

 

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মানবিক সহায়তা ও শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, দুস্থ ও অসহায় মহিলাদের হাতে সেলাই মেশিন এবং সমুদ্রগামী নিহত ও আহত জেলে পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক, স্কুল ব্যাগ, বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

এ উপলক্ষে আদর্শ শিশু নিকেতন স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইমরান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান।

প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন—
“সরকারের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক ধাপ এগিয়ে যাওয়া।”

অনুষ্ঠানে বক্তারা উপজেলা প্রশাসনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজন রায়পুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন