
রামগতি কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি থানার একাধিক চৌকস টিমের মাধ্যমে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার হয়েছে। গত ৩১/০৫/২০২৬ ইং তারিখ রামগতি থানার একাধিক গোপন চৌকস টিমের মাধ্যমে এলাকার বিভিন্ন স্থান বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ২টি সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬টি ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার করেন। তবে আরও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করতে এই অভিযান চলমান থাকবে চৌকস টিমের মাধ্যমে জানা গেছে।
আসামীরা হলেন, ১) সিআর-৩১০/২৪ এর ০১ বৎসর ০২ মাসের সাজাপ্রাপ্ত আসামী-১। আব্দুর রহমান (২২), পিতা-মোঃ আলমগীর, সাং-সবুজগ্রাম
২) জিআর-৪৫/২৪ (রামগতি) এর ০১ বৎসরের সাজাপ্রাপ্ত আসামী আল আমিন, পিতা-জয়নাল দেওয়ান, সাং-সবুজগ্রাম,
৩) সিআর-১৮৪৯/২৫ (সুধারাম) এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ নুরুল আবছার (৩০) পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-চর আলগি
৪) সিআর-৫৩০/২৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী মনির হোসেন (৩০) পিতা-শহিদ উল্যাহ, মাতা-রহিমজান, সাং-চর আফজল,
৫) সিআর-৩১/২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মেহেরাজ (৪৫) পিতা-মৃত আঃ মন্নান, সাং-চর আফজল এবং
৬) সিআর-৩১০/২৪ এর আসামী আব্দুর রহমান (২২), পিতা-মোঃ আলমগীর, সাং-সবুজগ্রাম সর্বথানা-রামগতি, জেলা-লক্ষ্মীপুর।
