
রায়পুর উপজেলা প্রতিনিধিঃ বৃষ্টির অজুহাতে আবারো বাড়লো সবজির দাম রায়পুর বাজারে সবজির দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়েছে। কাঁচামরিচের দাম বেড়ে হয়েছে দিগুণের বেশি। ব্যবসায়ীদের দাবি টানা বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে মুরগি ও মাছের দাম রয়েছে স্থিতিশীল। শনিবার ২৬শে-ই জুলাই রায়পুর সরজমিনে গিয়ে রায়পুর বাজার সহ কয়েকটি ছোট বড় বাজার ঘুরে এমন চিত্র চোখের নজরে আসে।
সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুঁইশাক ৪০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, পটোল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৫০ টাকা প্রতি পিস, লালশাকের কেজি ৩০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি, ঢেঁড়স ৫০-৬০ টাকা, কাঁচামরিচ ২৬০-২৮০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, আলু ২৫-৩০ টাকা, কাঁচকলা ২৫ টাকা হালি ও শসা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি, সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা, লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি এবং খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে, কই মাছ ২০০-২৫০ টাকা কেজি, রুই মাছ ২৫০-৩০০ টাকা, টেংরা ৪০০-৫০০, পাবদা ৩৫০-৪০০, চিংড়ি ৫০০-৬০০ টাকা, ছোট মাছ ২৫০-৩০০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, ভেটকি মাছ ৪০০-৫০০ টাকা এবং পাঙাস মাছ ১৫০-১৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে।
পাইকারি বাজারে সবজি নেই বললেই চলে। বৃষ্টির কারণে সবজি বিক্রি কম হয়েছে। অনেক ব্যবসায়ীর সবজি নষ্ট হয়ে গেছে। মূলত সবজি সরবরাহ কম থাকায় এমন দাম বেড়েছে। গত দুই সপ্তাহে কাঁচামরিচ সরবরাহ কম থাকায় দাম তিন দফা বেড়েছে।সবজি বিক্রেতা শিপন বলেন,বৃষ্টির কারণে গত কয়েকদিন সকালে দোকান খুলতে পারিনি। অনেক সবজি নষ্টও হয়েছে। বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই। কাঁচামরিচের দাম বেশি হওয়ায় বিক্রি কম।
হাজিমারা বাজারের সবজি বিক্রেতা আলমগীর জানান, বাজারে বেচাকেনা খুব কম হচ্ছিল বৃষ্টির কারণে। শাকসবজির সরবরাহও কম ছিল। এ কারণে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে বৃষ্টি কমাতে সরবরাহ বাড়লে ফের দাম কমবে বলে আশা করেন তিনি।
রায়পুর কাচাঁ বাজারে আসা ক্রেতা আজাদ জানান, শাক-সবজির দাম লাগাম ছাড়া। পুরাতন রূপে ফিরেছে বাজার। ১০০ টাকায় দুই পদের সবজি কেনা আমাদের মতো মানুষের কাছে কষ্টকর। তবে মুরগির দাম কম রয়েছে।
মোল্লার হাট বাজারে আসা গৃহিণী হুসনেয়ারা বেগম বলেন, সব সবজির দাম কেজিতে ১৫-২০ টাকা বেড়েছে। বেগুনের দামতো ৮০ টাকা কেজি। মাছ আর মুরগির দাম কম থাকলে হুট করে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি।
পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ী হানিফ বলেন, গত দুই সপ্তাহ ধরে সবজি সরবরাহ অনেকটা কমে গেছে। বৃষ্টিতে গ্রামাঞ্চল থেকে সবজি আসছে কম। এজন্য সব ধরনের সবজিতে দাম বেড়েছে। তিনি আরও বলেন, কাঁচা মরিচের দাম সব অঞ্চলেই বেশি। বাজারে সবজি না এলে দাম বৃদ্ধি পায়। আবার সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে যাবে বলে জানান।
