
মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক সরকার নিজ অর্থায়নে হাজীমারা পুলিশ ফাঁড়িতে উপহার হিসেবে চেয়ার প্রদান করেন। হাজিমারা ফাঁড়ি থানায় পারিবারিক বৈঠকে বসার চেয়ার সংকট দুর করতে এগিয়ে আসলেন ইউনিয়ন বিএনপি কৃষক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক সরকার। তিনি হঠাৎ এক পারিবারিক কোলাহলের জের ধরে হাজিমারা ফাঁড়ি থানায় শাল্লিসে বৈঠক হয়। সেবৈঠকে গিয়ে দেখতে পান মানুষ জন বসার কোনো ব্যবস্থা নেই। চেয়ার সংকটের কারণে অনেকে দাঁড়িয়ে আছেন।পরে তিনি ফাঁড়ি থানার দ্বায়িত্বে থাকা কয়েকজন এস আই এর সঙ্গে কথা বলে জানতে চাইলে তারা বলেন,৪ আগষ্ট বৈষম্য ছাত্র আন্দোলনের সময় থানায় হামলা হয়। ঐসময় ফাঁড়ি থানার অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে।
এর পর হইতে অনেক নেতারা আসে এই অবস্থা দেখে কিছু চেয়ার দিবে বলে দেওয়া হয়নি।এইসব কথা শুনে পরে তিনি নিজ উদ্যোগে ১০টি চেয়ার প্রদান করেন। এতে কিছুটা হলেও সাধারণ মানুষের বসার সমস্যা দুর হয়।একে বলে মানবতার মানবতাবাদীর পরিচয়। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক সরকার নিজ অর্থায়নে হাজীমারা পুলিশ ফাঁড়িতে ১০টি চেয়ার প্রদান করে বলেন,সমাজ এবং রাষ্ট্রের কাজে সবসময় সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসব। এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরণের সামাজিক কর্মকাণ্ড এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এবং সকল মানবতাবাদী মানবিক সেবকদের কে এগিয়ে আসতে হবে।
