একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, লক্ষ্মীপুরে আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।

উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, লক্ষ্মীপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার , বিশিষ্ট শিক্ষানুরাগী জেডএম ফারুকী, বিভিন্ন প্রবীণ হিতৈষী সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন ভাতাভোগী প্রবীণ ব্যক্তিগণ, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক প্রবীণদের কল্যাণে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বৃদ্ধ বয়সে আর্থিক সচ্ছলতা বজায় রাখতে সঞ্চয়ের মনোভাব তৈরির তাৎপর্য তুলে ধরেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন