লাহারকান্দী ইউনিয়ন সহ লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী মোঃ শাকিল

লেখক: Admin
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিবেদনঃ
লাহারকান্দী ইউনিয়নসহ লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী, সেচ্ছাসেবী ও গ্রাফিক্স ডিজাইনার মোঃ শাকিল।

তিনি লক্ষ্মীপুর নিউজ টুয়েন্টিফোর এবং বীর চট্টলা টিভি’র সাথে সম্পৃক্ত থেকে গণমাধ্যম ও সামাজিক কার্যক্রমে অবদান রেখে আসছেন এবং আইটি এন্ড মিডিয়া, কুতুবপুর যুব কল্যাণ মিশন সেচ্ছাসেবী সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজসেবায় নিয়োজিত রয়েছেন।

ঈদের এই পবিত্র দিনে তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত সবার জীবনে বয়ে আনবে নতুন আশা, ভালোবাসা ও মানবিকতার বন্ধন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন