৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

 নিজস্ব প্রতিবেদকঃ  ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় সংযুক্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।

অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় সংযুক্ত কর্মকর্তাদের লক্ষ্মীপুর জেলা পুলিশের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, ডিআইও-০১, ওসি সদর, ওসি ডিবি, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন