
রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আওতায়ধীন হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়িতে মোঃ নজরুল ইসলাম নতুন আইসি হিসেবে দ্বায়িত্ব যোগদান করেন। পরে তিনি ১২ আগষ্ট সোমবার বিকেলে হায়দারগঞ্জ ফাঁড়ি থানায় যোগদানের পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মত বিনিময় করেন। এসময় নতুন আইসি হিসেবে সকলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মত বিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভা অনুষ্ঠানের শুরুতেই এলাকার স্থানীয় সকলের পক্ষ থেকে ফুল দিয়ে ফুলেল শুভেচছা জানিয়ে নতুন আইসি জনাব নজরুল ইসলামকে বরণ করে নেন।পরে নতুন আইসি জনাব নজরুল ইসলাম তিনি সকলের উপস্থিতিতে বলেন, সবাইকে সাথে নিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করবেন। তিনি আরও জানান,আগামীকাল থেকে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হবে। জনাব নজরুল ইসলাম আইসি আরও বলেন,জনগণের যানমাল নিরাপত্তা দেওয়া আমাদের প্রদান উদ্দেশ্য, জনগণের যান মাল রক্ষা করা আমাদের ধর্ম,তবে একাই তা সম্ভব নয়,অপরাধ দমন করতে হলে আপনাদের সকলের সহায়তা একান্ত কাম্য।আপনাদের আশে পাশে মাদক সেবন কারী অথবা কিশোর গ্যাং সহ যে কোনো ধরনের দুর্ঘটনার আলামত দেখার সাথে সাথে আমাকে জানাবেন।এছাড়া গভীর রাতে যদি কোনো অপরিচিত লোকজন ঘুরাঘুরি করতে চোখের নজরে পড়ে তবে থানায় খবর দেওয়ার আহবান জানান।তিনি বলেন, স্বাধীন দেশে যেন কোনো চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজি না করতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই ব্যাপারে সচেতন নাগরিক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। মতবিনিময় সভায় আলোচনার শেষে সমাপ্তি ঘোষণা করেন জনাব নজরুল ইসলাম আইসি।
