শফিউল বারীর বাবুর অসমাপ্ত স্বপ্ন পুরণে কাজ করে যাবো” বাবুর সহধর্মিণী বিথীকা

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

কমলনগর প্রতিনিধি:

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয়  সভাপতি মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী ও অর্পণ বাংলাদেশের চেয়ারপার্সন বিথীকা বিনতে হোসাইন বলেছেন,
আপনাদের প্রিয় সন্তান শফিউল বারী বাবু তিনি এই রামগতি-কমলনগর তথা সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পরে তার অসমাপ্ত স্বপ্ন এই রামগতি-কমলনগরের তরুনদের বুকে বীজ বুনে ছিলো। বাবুর সেই স্বপ্ন পুরণ করার জন্য আমি  অন্যায় অত্যাচার সব কিছু সহ্য করে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। শুধু ধৈর্য ধরেন,আমাদের একটু সহায়তা করেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রামগতি-কমলনগরে প্রায় ৯০০ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণে এসে এক পথসভায় তিনি এ বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন,এই রামগতি-কমলনগরের মানুষকে নিরক্ষর মুক্ত করে এবং ঘরে ঘরে স্বাবলম্বী করে একটি স্বনির্ভর  বাংলাদেশ গড়ে তুলে বাবুর অসমাপ্ত কাজগুলো যেন শেষ করতে পারি। আপনারা আামাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

রামগতি-কমলনগর বাসীর উদ্দেশ্যে বিথীকা  আরো বলেন,আমরা সবার জন্য কাজ করে যাবো। কোনো ধর্ম,কোনো দল সেটা আমরা বিবেচনা করবোনা। সবার একটাই পরিচয়, সবাই আমরা মানুষ।আমরা সবাই কমলনগর-রামগতিবাসী একটি পরিবার।

এসময় হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, দীর্ঘ ১৭ বছর পরে ছাত্র-জনতার তীব্র আন্দোলনে আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আন্দোলনে ছাত্র জনতার বুকের রক্ত যেন বৃথা না যায়।

বৃহত্তর রামগতি উপজেলার সাবেক বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ জামালের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম মোঃ শাহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এই সময় সেচ্ছাসেবক নেতা বেলাল, বিএনপি নেতা আমিন চৌধুরী, আরজু হাওলাদার, মোঃ রিদওয়ান ও তারেক রহমান রকি মেম্বার। ছাত্রদলের উপজেলা যুগ্ম-আহবায়ক মোঃ রিফাত, জামাল হোসেন আবগানি প্রমুখ।
পথসভা শেষে কমলনগরের পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ করে বিথীকা বিনতে হোসাইন বিকালে রামগতির পানিবন্দি মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন