
নিজস্ব প্রতিবেদক: হজের খুতবা আজ, বাংলা অনুবাদসহ সরাসরি সম্প্রচারের লিংক পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর আরাফার দিনে দেওয়া হয় হজের খুতবা। এটি প্রতি বছর ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় জুমার নামাজের পূর্বে দেওয়া হয়। এবার ১৪৪৬ হিজরি / ২০২৫ সালের খুতবা প্রদান করছেন মসজিদে হারামের খতিব শায়খ সালেহ আল হুমাইদ।
খুতবাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ৩৪টি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে, যাতে ভাষাগত সীমাবদ্ধতা পেরিয়ে সবাই হজের মূল বার্তাটি বুঝতে পারেন।
