আব্দুর রউফ রাফি

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আওতায় দিন ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দক্ষিণ চান্দির গাঁও এলাকায় উদ্দেশ্য মানব সেবা সংগঠন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠন এর দায়িত্বশীল দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ইফতার মাহফিল সফল হয়েছে।

এসময় সংগঠন এর দায়িত্বশীল দের পাশাপাশি অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ভালো-মন্দ পরামর্শ দিয়ে উক্ত ইফতার মাহফিল সফল করতে সহযোগিতা করেছেন তাদের সকলকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতার সাথে উদ্দেশ্য মানবতার মানবিক মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে ইফতার মাহফিলে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ মামুন হুজুর। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল আমিন। হাজী ছগির আহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা।এসময় বক্তব্য বলেন আপনারা পাশে থাকলে ‘উদ্দেশ্য হোক মানব সেবা ‘ এই স্লোগানকে সামনে নিয়ে উদ্দেশ্য মানব সেবা এগিয়ে যাবে অনেক দুর ইনশাআল্লাহ।

১৮ ই মার্চ ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার বাদ আছরের সময় শুরু দোয়া মাহফিল। এছাড়া গত বছর ঠিক এই দিনে ১৫ জন সদস্য এবং এলাকার স্থানীয় প্রতিবেশী মুরুব্বি ও ইয়াং যুবক ভাইদের নিয়ে শুরু হয় এই সংগঠন। তারা আরও বলে, আলহামদুলিল্লাহ সবার অর্থ, শ্রম,পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম এর ফল স্বরুপ এক বছরের মধ্যে আমরা অনেকগুলো মানবিক কাজ করতে সক্ষম হই। যা মোটেও সহজ হতো না যদি আল্লাহর রহমত আর সংগঠন এর দায়ীত্বশীলদের অর্থ প্রচেষ্টা না থাকতো।

ইনশাআল্লাহ সামনের দিনগুলোতেও আমরা মানবিক কাজের মাধ্যমে আপনাদের পাশে থাকবো, অসচ্ছল সমাজে সচ্ছলতা ফিরিয়ে আনা’ই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সবাই আমাদের পাশে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন প্রধান ও বিশেষ অতিথি বক্তা গণ। উদ্দেশ্য মানব সেবা সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,আমরা দীর্ঘ একবছরে সাধারণ মানুষের মধ্যে যখন যায় কিছু সম্ভব হয়েছে তখনই তাই দি আশার চেষ্টা করেছি। বন্যা কবলিত সময়ে অসহায় হতদরিদ্র দুর্বল ও মধ্যবৃত্তদের মাঝে শুকনো খাবার দিয়ে তার পাশে ছিলাম।

ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকলে আমরা আমাদের উদ্দেশ্য মানব সেবা সংগঠন আরও শক্তিশালী করে অসহায় হতদরিদ্র পরিবারের স্বজনদের পাশে থাকা সহজ হবে জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন