গোপালগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সড়কে যানচলাচল বন্ধ

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরে ঝুমুর ইলিশ চত্বর ও ট্রাফিক বক্সের সামনে ঢাকা লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রেখেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

(১৬ই) জুলাই বুধবার বিকেল ৪টার দিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে ঝুমুর ইলিশ চত্বরে স্লোগান দিতে থাকেন। এতে ঝুমুর এলাকায় পথচারী ও যানবাহন চলাচল পথে জাম জোটের সৃষ্টি হয়।মহাসড়কে চলাচল পথ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার কারণে পথচারীরা চরম জনদুর্ভোগে পড়ে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা গোপালগঞ্জে হামলার অভিযোগে দদৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কবর রচনা না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

জানা গেছে, গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ ঘটনার পর থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ বিরাজমান রয়েছে।যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গোপালগ‌ঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

তবে এনপিপির সংগঠনের নেতা কর্মীদের দাবি না মানলে জাতীয় সমাবেশ কর্মসূচি বলবৎ থাকবে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন