
কামরুল ইসলাম প্রিমন
কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমল নগরে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে কমলনগর তাওহিদী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
গতকাল রাখাল রাহা ও হাসান গালিব নামে দুই ব্যক্তি আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। তারপর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। তার পর কয়েক ঘণ্টার মধ্যে জনরসের মধ্যে পড়ে স্ট্যাটাসটি ডিলিট করে দেয়।
