
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন পৌরসভার পৌর ৪ নং ওয়ার্ডে পানিবন্দি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন সহ বন্ধু মহলদের উদ্যোগে পানিবন্দি বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও রান্না করার উপযোগীদের জন্য খাদ্য ত্রাণ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন বন্ধু মহল গণ। ৬ ও ৭তে-ই সেপ্টেম্বর রোজ শুক্রবার শনিবার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে। লক্ষ্মীপুর বন্ধু মহলদের যৌথ উদ্যোগে আয়োজন করেন মোহন। আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শহরে পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন।এসময় আরও উপস্থিত মোঃ আলাউদ্দিন,মোঃ মহরম আলী,দেলোয়ার হোসেন, জাতীয় দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার ও প্রকাশক সম্পাদক দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ আরো অনেক মানবতা মানবিক সেবক সেবীকা সেচ্ছাসেবী বন্ধু মহল গণ। এদিকে সরজমিন গিয়ে দেখা যায় বন্যা কবলিত অসহায় হতদরিদ্র মানুষের খাবার না পাওয়ার আহাজারি।পানিবন্দি এলাকায় গিয়ে কয়েকজন অপরিচিত স্থানীয় প্রতিবেশী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি,ত্রাণ সামগ্রী দিতে আসেনি কেউ,পানি বেশি রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে পাচ্ছেনা ত্রাণ সামগ্রী পানিবন্দি সাধারণ মানুষজন। 
বন্যার পানির কারণে ঘর বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না যার ফলে না খেয়ে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে। লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পানি ঘর বন্ধী কয়েকজন কে ত্রাণ বিতরণ সম্পর্কে জিজ্ঞেস করে জানতে চাইলে তারা বলেন,মোহন আমাদের এলাকার ছেলে, সে আজ তার এলাকাবাসী পানিবন্দি মানুষের দিকে তাকে দিনরাত যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের এলাকায় গুলির মধ্যে শুকনো খাবার পোঁছানোর চেষ্টা করেছেন তা আমরা আগামী ২০ বছরে ও দেখি নাই।মোহন আয়োজনে যেসময় যা কিছু সম্ভব হয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছে মোহন।তারা আরও জানান,আমরা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে বাসছি,কেউ আমাদের খোঁজ খবর নিতে আসেনা,ত্রাণ বিতরণ কারীরা রাস্তার মধ্যে দিয়ে চলে যায়,আমাদের এই দিকে আশা হয় না।আজ মোহনের আয়োজনে বন্ধু মহলদের উদ্যোগে আমরা পানিবন্দি সাধারণ মানুষের মাঝে আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে যে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে খাদ্য দেওয়া হয়েছে তা আমাদের জন্য আগামী দিনগুলোতে সরণীয় হয়ে থাকবে। এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের কে সাহায্য সহযোগিতা করে আর্থিক সহায়তা দিয়েছে। তাই বন্ধু মহলদের এবং ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ সামগ্রী বিতরণে আয়োজন ও পরিচালনা কারী মোঃ মোহন ও তার সেচ্ছাসেবী ছাত্রদলের বন্ধু মহলদের জন্য দোয়া করি বলে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে হাতে নিয়ে সাধারণ মানুষ দুই হাত তুলে দোয়া করেন। 
এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ আয়োজন ও বিতরণ কারী মোঃ মোহন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,আমরা আমাদের নিজ উদ্যোগে এর আগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আজ আমার এলাকার বন্ধু মহলদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন,আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অহবাহত চলমান থাকবে। যতদিন বন্যার পানি থাকবে ততদিনে আমাদের যতটুকু সম্ভব হয় তাই দেওয়ার চেষ্টা করবো আমরা বন্ধু মহলদের পক্ষ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানান পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন। তবে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সারাদিন ব্যাপি কার্যক্রম চলছে। এদিকে উদ্যোগ দাতারা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে বলেন,মোহনের আয়োজনে পৌরসভার পৌর ৪ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তারা আরও বলেন, শুধু ৪ নম্বর ওয়ার্ড ত্রাণ সামগ্রী বিতরণ হয়নি একইসাথে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের এলাকায় গুলির মধ্যে শুকনো খাবার পোঁছানো হয়েছে। এছাড়া যাদের রান্না করার উপযোগী ছিল তাদের জন্য রান্না করার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকালও বন্ধু মহলদের উদ্যোগে রান্না করা খাবার পোঁছানো হবে, এখনো যে-সব এলাকায় পানিবন্দি রয়েছে মানুষজন, পায়নি রান্না করা খাবার।
