সাংবাদিক নির্যাতনের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন বিএমএসএফ সংগঠন

লেখক: Admin
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিবেদক: আহমেদ আবু জাফর এর ফেসবুক আইডির পোস্টের মাধ্যমে জানা গেছে কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তা ফয়সল আহমেদ নূর-কে পদোন্নতি দিয়ে সিলেট বিভাগে বদলির প্রজ্ঞাপন জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সংগঠন। ফেসবুক পোস্টে আরো জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেখা যায় তিনি কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্বরত ছিলেন।বৃহস্পতিবার ২ এপ্রিল মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে তাকে সিনিয়র সহকারী কমিশনার পদে সিলেটে পদায়ন করা হয়েছে, যা গভীর উদ্বেগের। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্বসহকারে দেখার অনুরোধ করা জানানো হয়েছে। তবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কোনো দৃশ্যমান তদন্ত বা জবাবদিহিতা ছাড়াই তাকে পদোন্নতি প্রদান কার্যত অপরাধকে উৎসাহিত করার শামিল ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হয়রানি যদি যথাযথভাবে বিচার না পায়, তবে তা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি ও ঝুঁকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন (বি এম এস এফ) এর কমিটি। অভিযুক্তদের পুরস্কৃত করা হলে ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম অবিলম্বে উক্ত ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছেন বিএমএস এফ সংগঠন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।

এছাড়া ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফরমান হোসেন এ আদেশ জারি করেন বলে জানান (বিএমএসএফ)এর সভাপতি আহমেদ আবু জাফর।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন