লক্ষ্মীপুরে জামায়াতের সক্রিয় কর্মীর পরিচয়ে ভুক্তভোগী মালিকানা সম্পত্তির জবরদখলের চেষ্টা, বাউন্ডারি ভাংচুর

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪নং শাঁখারি পাড়া এলাকায় মোঃ আতিক উল্যা মীঝির স্ত্রী শাহেদা বেগম এর জমিতে টিন নির্মানা ধীন বাউন্ডারি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪শেই নভেম্বর ২০২৫ইং)তারিখে দিবাগত রাতে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীদের লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। যার মামলা নং- ৪৭/৭১৫ ভুক্তভোগী জমির মালিক শাহেদা বেগম জানান, বাঞ্চানগর মৌজার ৩০৭ নং খতিয়ানের ৯১২৫ দাগে আমি বাদীর স্বামী মোঃ আতিক উল্যা মীঝি ও আমার বিবাদী মফিজ মীঝি ১৯৯০সালে দুই ভাই জমি ক্রয় করেন সমান ভাগেই ঐ ক্রয়কৃত আমার মালিকানা সম্পত্তির জমি থেকে ৪শতক জমি মফিজ মীঝির তার মেয়ে দেলোয়ারা বেগম এর নামে রেকর্ড করে আমাদের না জানিয়ে। আমরা এই জমি ক্রয় করার পর থেকে দীর্ঘ ৩০ বছর যাবৎ আমরা ভোগ দখল করে আসতেছি।

গত মঙ্গলবারে দফায় দফা সজীব জামায়াতের সক্রিয় কর্মীর পরিচয়ে দলবেঁধে আমাদের দেওয়া জমির নির্মানাধীন বাউন্ডারিটি ভাংচুর করে।

আমরা বাঁধা দিলে করিম উল্যা, দেলোয়ারা বেগম, পাখি আক্তার, আঁখি বেগম, সজিব হোসেন জামায়াতের সক্রিয় কর্মীর পরিচয়ে তার দলবল নিয়ে এসে আমাদের উপর ইট নিক্ষেপ করে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।

আমরা নিরুপায় হয়ে আমাদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করেছে বলে দৈনিক লক্ষ্মীপুরের কথা কে কল করে ঘটনার স্থলে আসতে বলি, এবং একইসাথে ৯৯৯ নম্বরে কল করিলে সাংবাদিক ও পুলিশ ঘটনার স্থলে এসে ঘর বন্ধী থেকে আমাদের কে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।হামলাকারীদের হামলায় শিকার হয়ে আমি শাহেদা বেগম (৪০) ও মেয়ে (২৬) নাতি (৭ ) সহ তিন জন আহত হই।তবে আমাদের তিন জনের মধ্যে আমার মেয়ে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।নাতি গ্রাম পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে।

শাহেদা বেগমের মেয়ে বলেন,দুর্বৃত্ত সজিব হোসেন এর সন্ত্রাসী দলের হামলায় গুরুত্ব আহত হয়ে আমার মা জননী লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিন রয়েছে। আহত ভুক্তভোগী পরিবারের স্বজনরা শাহেদা বেগম এর দেওয়া বাউন্ডারি ভাংচুর করে নিয়ে যাওয়া ঘটনায় প্রতিনিন্দা ও নেতকার জনক জানান। আহত ভুক্তভোগী আতিক উল্যা মীঝি দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, আমাদের দেওয়া বাউন্ডারি ভাংচুর করায় প্রায় ২ লক্ষ টাকার অধিক ক্ষয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের নিকট সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই।

রাতের আঁধারে জমির বাউন্ডারিটি ভেঙে নেওয়ার বিষয়ে অভিযুক্ত হামলা কারী জামায়াতের সক্রিয় কর্মী সজিব হোসেন এর নিকট গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপর ইট নিক্ষেপ করে হামলা চালানোর ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমার বোনের জমিতে তারা বাউন্ডারি দিয়েছে তায় আমি এসেছি।

এতে দোষ কিসের কি আছে, আমার বোনের বাড়িতে আমি আসতে পারি না তাদের জন্য,তারা আমাকে আসতে দেয়না। সজিব আরও বলেন, গত জানুয়ারীতে আমার বোনের জায়গায় বাউন্ডারি দিয়েছে আমরা ভেঙে দিয়েছি। সেখানেও তারা আমাদের কে মামলা দিয়ে হামলা করেছি বলে আদালতের মাধ্যমে জেল, হাজত পাঠিয়ে জরিমানা করেছে ।

এখনো এই জায়গা নিয়ে মামলা চলমান আছে, মামলা শেষ না হওয়া পর্যন্ত বাউন্ডারি দেওয়া হবে না, যদি দেয় তাহলে আমরা বাউন্ডারি দিতে দিবো না।

সজিবের বোন দেলোয়ারা বেগম বলেন, বাদী শাহেদা বেগম আমার মালিকানা সম্পত্তির মধ্যে বাউন্ডারি দিয়েছে, তায় আমি বাউন্ডারি ভেঙে দিয়েছি, আদালতে তাদের বিরুদ্ধে মামলা চলমান আছে। তিনি আরও বলেন,আমার জমি না বুঝিয়ে দিয়ে যেন তারা তাদের বাউন্ডারি না দেয়। মামলার সমাধান না করে কি করে সম্ভব হয়েছে আমার মালিকানা সম্পত্তির উপর বাউন্ডারি দেওয়া। তাই তাদের বাউন্ডারি ভেঙে দেওয়া হয়েছে।

সদর থানার এস আই মো. নুর করিম বলেন,তারা সবাই আত্মীয় স্বজন এর আগে একবার বিবাদী দেলোয়ারা বেগম ও তার সজিব সহ সকল আসামীদের সর্তক করে বুঝিয়ে বলা হয়েছে এই ধরনের ঘটনা যেনো না করে।কিন্তু এখন আবারও বাদীনীর উপর ইট নিক্ষেপ করেছে বলে তাদের অভিযোগ।এতে বাদীনী সহ তার মেয়ে ও নাতি আহত হয়েছে।তাদের তিন জনের মধ্যে বাদীনী শাহেদা বেগম বেশ আহত হয়েছে।

তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা দিন রয়েছেন। বাদীর এজাহারে তার বর্ণনা দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী গত ২৬/১১/২০ ২৫ ইং তারিখে থানায় এসে এজাহার দায়ের করেছে। এজাহারে কপি হাতে পেয়েছি,ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। আসামীরা পলাতক রয়েছে। তাদের কে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন