
রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে সরকারি খাল দখল করে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে স্মার্ট টেকনোলজির এমডি জহিরুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার নরিমপুর গ্রামস্থ তার মালিকানাধীন স্মার্ট একাডেমির সামনে সরকারী খাল দখল করে ইমারত নির্মান কাজ চলছে।এঘটনার পর হইতে বিভিন্ন ফেইসবুক পেইজ পোস্টে ছড়িয়ে পড়ে খাট দখলের ঘটনা। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় স্মার্ট একাডেমির জহিরুল ইসলাম শ্রমিক নিয়োগের মাধ্যমে খাল দখল করে প্রায় ২০০ ফুট লম্বা একটি ওয়াল নির্মাণের কাজ চলমান রেখেছেন।
যেখানে খাল পাড় তো দুরের কথা খালের ভিতরে ৭/১০ ফুট নামিয়ে উক্ত ওয়াল নির্মাণ করছে।গ্রামবাসীরা জানান,স্মার্ট টেকনোলজির এমডি জহিরুল ইসলাম রামগঞ্জ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিনের মৃত্যুর পর হঠাৎ বিএনপি দলে যায় এবং খাল দথল করার প্রতিযোগীতা শুরু করে। জহিরুল ইসলামের ব্যক্তিগত ইঞ্জিনিয়ার দক্ষিণ পাশে সরকারি সম্পত্তি দখলে না থাকলেও উত্তর পাশে একটু রয়েছে। স্মার্ট টেকনোলোজির এমডি এবং স্মার্ট একাডেমির চেয়ারম্যান জহিরুল ইসলাম খাল দখল দেওয়ার বিষয়ে জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি তার সন্ধান না পাওয়ার কারণে।
