লক্ষ্মীপুরে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে যৌথ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠ অভিযান পরিচালনা সম্পূর্ণ

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে যৌথ আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন ১৮ই আগষ্ট সোমবার সকাল ১১টার সময় ২০নং চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট চরকাচিয়া মৌজার মেঘনা নদী ও মেঘনা শাখা নদীতে।এসময় অবৈধ ড্রেইজার মেশিনের পাইব ভাঙ্গার শেষে জব্দ করা ড্রেজার মেশিন।

পরে ইউপি সদস্য মহিলা মেম্বার সাজেদা বেগম এর নিকট ইউনিয়ন পরিষদের আওতায়ধীন হস্তান্তর করেন জব্দ কৃত ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনের স্থানে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, ড্রেজার মেশিনের কাজ করা শ্রমিক সাদ্দাম বন্দুকশী।একপর্যায়ে আটককৃত সাদ্দাম বন্দুকশী এর স্ত্রীর কাকুতি মিনতি কান্না ও ছোট্ট শিশু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় শ্রমিক সাদ্দাম বন্দুকশী শিকার করেন ভবিষ্যতে সরকার নিষিদ্ধ ড্রেইজার মেশিনে কাজ করবেনা বলে ক্ষমা চান অভিযান পরিচালনা কর্মকর্তা নিকট।খোঁজ নিয়ে জানা গেছে,দীর্ঘদিন ধরে এই বালু উত্তোলনের সাথে জড়িত হয়ে নিষিদ্ধ ড্রেইজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে ড্রেজার মেশিনের তিন মালিক।

তারা হলেন, (১) আল আমিন,( ২)খোরশেদ আলম, (৩) বাবুল ছৈয়াল। তারা সবাই একই ইউনিয়নের ৪ ও ৩নং ওয়ার্ড বাসিন্দা। অভিযানের পূর্বে কয়েকটি চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার নিকট প্রেরণ করেও কোনো সুফল পাওয়া যায়নি।পরে নিরুপায় হয়ে শেষের চিঠি উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর প্রেরণ করা হলে, সেই চিঠির আলোকে, আজ অবৈধ বালু উত্তোলন কারীদের নিষিদ্ধ ড্রেইজার মেশিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উক্ত নিষিদ্ধ ড্রেজার মেশিন জব্দ ও পাইব ভাংচুর করার শেষ মূহুর্তে সমাপ্তি ঘোষণার পূর্বে, দৈনিক লক্ষ্মীপুরের কথা যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযান পরিচালনা বিষয়ে জানতে চাইলে, তারা জানান,জনস্বার্থে নিষিদ্ধ ড্রেইজার মেশিন এর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন