
নিজস্ব প্রতিবেদক: সাবেক আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী আশ্রাফ উদ্দিনের এক ফেসবুক পেইজ পোস্টে জানা গেছে তাদের এমবি কিনার মত নেই পকেটে টাকা।
খালি পকেট থাকার কারণে নেই খাবার কেনার মত টাকা। ম্যাচ বিল দেওয়ার মত নেই সমর্থন।
আশ্রাফ উদ্দিন ফেসবুকে এসে পোস্টে জানান, নয়ন ভাই তৃণমূলের কর্মীদের খোঁজখবর নেন,তারা কেমন আছে কিভাবে চলতেছে তাদের কষ্টে আল্লাহর আরশ কাঁপে।
আপনাকে দুই দুইবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুই দুইবার সংসদ সদস্য তৃণমূলের কর্মীরাই বানিয়েছে। ঢাকা শহরে ঠিকমত খেতে পারতেছে না, ম্যাচ ভাড়া দিতে পারতেছে না, দলের পক্ষে পোস্ট করার জন্য ফোনে এমবি কিনার টাকা নাই।
আপনি কারো কোন খোঁজ-খবর নিচ্ছেন না, আপনি দেশের বাইরে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেছেন। আর আমাদের কর্মীরা না খেয়ে মরতেছে।
তৃণমূলের অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর গজব পড়বে আপনার উপরে। এই তৃণমূলের রক্ত চুষে আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার কানাডায় বাড়ি হয়েছে।
আমেরিকায় বাড়ি, ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিতে আপনার ফ্ল্যাট নামে বেনামে আরো কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। অথচ আপনি অভাব দেখাচ্ছেন, কর্মীদেরকে আপনি কোন সহযোগিতায় করতেছেন না।
দীর্ঘ ১৬ বছর দল ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের কর্মীরাই বঞ্চিত নিপীড়িত নির্যাতিত হয়েছে।
