লক্ষ্মীপুর চররুহিতা ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

 

মো: হোসেন চৌধুরী

 

লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা চরলামছি রসুল গঞ্জ টু রায়পুর মেইন সড়কে খালের উপর জরা জীর্ণ ঝুঁকি পূর্ণ ব্রিজ, ব্রিজ টি ১৯৯৫ সালে নির্মিত, পুরানো ব্রিজটি অল্প অল্প করে ভাঙতে ভাঙ্গতে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা যায় ব্রিজের ২ পাশের রেলিং গুলো একেবারেই নাই। মাঝখানে বরাবর সিসি ও রড ভেঙ্গে ব্যাপক ফাঁকা হয়ে আছে, যে কোন মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজ টি ঝুঁকি পূর্ণ যেনে ও জীবিকার তাগিদে জীবন ঝুঁকি নিয়ে ভাঙ্গা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে হাজার হাজার যানবাহন। এলাকা বাসির দাবি ব্রীজটি প্রায় ১৯/২০ বছর পয্যন্ত এভাবেই অবহেলিত হয়ে পড়ে আছে যেন দেখার কেউই নাই, অনেকবার ব্রিজটি সংস্কারের জন্য আবেদন করে একাধিক বার সংবাদ প্রচার করে ও কোন ব্যাবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গত সরকারের সময় এই চররুহিতা ইউনিয়ন এর অধিবাসি এডভোকেট নুর উদ্দিন চৌধুরি রায়পুর ২ আসনের সংসদ সদস্য ২ বার এবং এমপির মামা কবির পাটোয়ারি দীর্ঘ ১৫ বছর চেয়ারম্যান থাকা শর্তে ও কোন সংস্কার করেনি। বর্তমানে ব্রিজটি মাঝ খানে ভেঙ্গে বিশাল সুরঙ্গ হয়ে গেছে, স্থানীয় বাসি বলছেন অটো রিক্সা সি এন জি থেকে টাকা উঠিয়ে স্থানীয় জনতার সহোযোগিতায় ব্রীজের সুরঙ্গের একটি অংশ কোনরকম সংস্কার করা হয়। ব্রিজ দিয়ে প্রতিদিন অটো, সিন এন জি পিকাপ সহ নানান ধরনের গাড়ি যাতায়তে ঝুঁকি পূর্ণ হয়ে পড়ছে। চররুহিতা রসুলগঞ্জ – রায়পুর খুবই ব্যাস্ত তম সড়ক এটি।প্রতিদিন সন্ধার পর হলে দুই এক টা গাড়ি দুর্ঘটনার শীকার হচ্ছে, ব্রিজের চার পাশে সিসি ঝরে ঝরে পড়ছে।যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে ব্রীজটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি ব্রিজটি পুনরায় নির্মাণ করার জন্য,

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন