
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে শনিবার (১৪মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ইকবাল হোসেন। সম্পাদক রাকিব হোসেন সোহেল এর সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর পৌর আধুনিক বিতান মার্কেট এর লিফ্টের চতুর্থ তলায় সোনার বাংলা চায়নিজ রেস্টুরেন্টে দৈনিক লক্ষ্মীপুরের কথা সাংবাদিক পরিবার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার উপদেষ্টা চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব সামছুল করিম খোকন,প্রধান মেহমান দৈনিক লক্ষীপুরের কথা প্রযুক্তি আইন বিষয় উপদেষ্টা ও সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট জনাব ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সোনালী ব্যাংক এর কর্মকর্তা ও দৈনিক লক্ষীপুরের কথা সহকারী চেয়ারম্যান জনাব সাকায়েত হোসেন ভূঁইয়া,উপজেলা কৃষি অফিসার ও দৈনিক লক্ষীপুরের কথা অর্থ উপদেষ্টা জনাব মিজানুর রহমান, সোনালী ব্যাংক কর্মকর্তা ও দৈনিক লক্ষীপুরের কথা উপদেষ্টা কমিটির সহ-সভাপতি জনাব লোকমান হোসেন,উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক সোহাগ, নোয়াখালী আওতাভুক্ত লক্ষ্মীপুর জেলা বন বিভাগ সহকারী কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম, দৈনিক লক্ষীপুরের কথা সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব শামসুদ্দীন,উপদেষ্টা কমিটির সদস্য ও পানি সম্পদ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী অফিসার কহিনুর বেগম, উপদেষ্টা কমিটির সদস্য ও ভূমি অফিস সহকারী কালাম হোসেন,দৈনিক লক্ষীপুরের কথা স্টাফ রিপোর্টার ও পল্লী চিকিৎসক, হারুনুর রশিদ জিন্নাহ,বিশেষ প্রতিনিধি ও হোমিও চিকিৎসক জনাব ইকবাল হোসেন,দৈনিক লক্ষীপুরের কথা উপজেলা প্রতিনিধি জনাব তৌকির আহমেদ, লক্ষীপুর সদর থানা প্রতিনিধি ও আইনজীবী সহকারী জনাব মনোয়ার হোসেন,কমলনগর থানা প্রতিনিধি কামরুল ইসলাম,লক্ষ্মীপুর সদর ক্যামেরাম্যান ও হোমিও চিকিৎসক জনাব দেলোয়ার হোসেন ও মেহমান সহ প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব আলহাজ্ব সামছুল করিম খোকন ও প্রধান মেহমান সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট ও দৈনিক লক্ষীপুরের কথা প্রযুক্তি আইন বিষয়ক সম্পাদক জনাব ফিরোজ আলম,অর্থ উপদেষ্টা মিজানুর রহমান সহ আরও অনেকে। এই সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,দৈনিক লক্ষীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্যাতিত নিরপিত মানুষের কথা তুলে ধরে আসছে শুধু তাই নয় দৈনিক লক্ষীপুরের কথা পত্রিকায় অসহায় নিরীহ মানুষের কথা ও দুর্নীতিবাজ অপরাধীদের বিরুদ্ধে সাহসের সাথে সংবাদ পরিবেশন করে আসছে। দীর্ঘ ২৫ বছর ধরে তার সাথে আমার সম্পর্ক,সে আমার ছোট ভাইয়ের মতো আমি তার সম্পর্কে জানি,অপরাধের সাথে যুক্ত নয়। তিনি আরো বলেন, যারা এই পত্রিকার সাথে রয়েছেন তারা প্রিন্ট দেওয়ার জন্য সম্পাদক কে আর্থিক সহায়তা করার চেষ্টা করুণ।আইন বিষয়ক প্রযুক্তি উপদেষ্টা ও সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট ফিরোজ আলম দৈনিক লক্ষীপুরের কথা প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিক জাতির কল্যাণ, অসহায় নিরীহ মানুষের প্রাণ, অপরাধ দুর্নীতি চাঁদাবাজদের শত্রু, ফেসবুক খুললে সাংবাদিক নির্যাতনের কথা শোনা যায় এবং দেখা যায় দেশে সুশীল সমাজের বড় অভাব। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দুর্নীতিবাজদের কালো টাকায় পাহাড় হতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত সংবাদের চিত্র। জমি দখল, বাড়ি দখল, হানাহানি, আর কাটাকাটি, লুটপাট, দর্শন,খুন।সাংবাদিক সংবাদ কর্মীরা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহে করতে গিয়ে হামলা শিকার হয় নির্যাতনের শিকার সাংবাদিকরা। সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে দেশে আইন থাকার সত্ত্বেও কুচক্র মহল সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছে সাংবাদিক ও সংবাদ কর্মীরা। দৈনিক লক্ষীপুরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশ রাকিব হোসেন সোহেল অক্লান্ত পরিশ্রম করে আজ এইখান পর্যন্ত এসেছে। আমরা তার সাহসিকতা দেখে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, এই পত্রিকায় যারা রয়েছেন তাদের সকলের উদ্দেশ্য বলছি, সাংবাদিক ও সংবাদ কর্মী সেলফি তোলা নয় ,প্রতিদিন সংবাদ দেখতে চাই, শিল্পীবাজ হওয়া সম্ভব কিন্তু একজন সঠিক সাংবাদিক হওয়া বড় কঠিন। অর্থ উপদেষ্টা মিজানুর রহমান বলেন, দৈনিক লক্ষীপুরের কথা প্রিন্ট দেওয়া অত্যন্ত জরুরী, দৈনিক লক্ষীপুরের কথা সংবাদ প্রকাশে সবার আগে রয়েছে। অর্থনৈতিক সংকট দূর করতে উপদেষ্টা কমিটির সকলের প্রতি আহ্বান জানান। দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক বলেন,প্রতিনিধির মাঠে কাজ করার সাহসিকতা ও আগ্রহী থাকার সত্ত্বেও তাদের স্বাধীনতা পাচ্ছে না সংবাদ সংগ্রহের কাজে। পেশাগত কাজে সাংবাদিক কে রাজনীতি দলের বিভিন্ন নেতা কর্মীরা বাধা প্রদান করে হুমকি। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহসহ ইরান,ফিলিস্তিন রাষ্ট্র ও দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল এর মাতা মরহুমের আত্মা মাগফেরাত কামনা করে সকল কবর বাসী ও উপস্থিতি সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,উপদেষ্টা কমিটির চেয়ারম্যান জনাব শামসুল করিম খোকন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান শেষে ইফতার ও খাওয়ার আয়োজনে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ।
