লক্ষ্মীপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার 

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৪নেতাকে আটক করে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ শে-ই এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ শনিবার রাতে লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ ও কমলনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করছেন।

গ্রেফতার কৃত আসামীরা হলেন,২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভা কামাল উদ্দিন খোকন, কমলনগর ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ও ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ। ২নং দক্ষিণ হামসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, ও কমলনগর উপজেলা সাগর সাবেক ছাত্র লীগের পৌর আহবায়ক,এছাড়া পৌরসভার পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্য বিরোধী ৫ ই আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টা এজাহার ভুক্ত মামলার আসামি।

কমলনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর সদর থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের আসামি সাগর কে চর মার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আটক কৃত এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতার বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেন, ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে কাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত করার পরে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন