
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর ২ আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর জেলার আমিরে জামায়াত, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাস্টার রুহুল আমিন ভুঁইয়া আজ বাদ মাগরিব সন্ধায় প্রায় একহাজার নেতা কর্মীদের নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেছেন, এসময় নেতা কর্মীরা হ্যান্ড মাইকে উত্তাল শ্লোগানে শ্লোগানে এলাকা গুলোকে সরগরম করে তুলেছেন, বাজারে, মহল্লায়, গ্রামের মানুষেরা বাড়ি বাড়ি থেকে ছুটে আসে মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার সাথে হাত মিলাতে ।মাস্টার রুহুল আমিন ভুঁইয়া ও জনসাধারণের সাথে মুসাফা ও বুকে বুক মিলিয়ে দাঁড়িপাল্লার প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ করেন, তিনি বাজারের মোড়ে মোড়ে গনসংযোগে, জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন জামায়াত ইসলামের মার্কা দাঁড়িপাল্লা মার্কা এই মার্কায় ভোট দিয়ে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত মাদক মুক্ত টেন্ডারবাজ মুক্ত সমাজ দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। গত আমলগুলোতে আপনারা দেখেছেন আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের কোন উন্নয়ন না করে নিজেদের আত্মীয়-স্বজনদেনকে প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্রের অগ্রগতিকে ব্যাহত করেছে অথচ এগুলো আপনাদেরই টাকা। আমরা আপনাদের কথা দিচ্ছি কখনোই আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিবো না আমরা জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবো ইনশাআল্লাহ। বিকেলে চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজারে ও জামায়াত ইসলাম গণসংযোগ করেন সেখানেও জনগণের সাড়া লক্ষ করা যায়। তিনি বাজার৷ মহোল্লায় মোড়ে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
