পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন ইসলামি ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস 

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীদের উপর হামলায় আহত শিক্ষার্থীকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালেব ছুটে যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস খাঁন সহ জেলা নেতৃবৃন্দ।এই সময় নেতৃবৃন্দ চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নেন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয় প্রশাসনের নিকট আহবান জানান।তিনি আরও জানান,অপরাধী যেই কেউ হোকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে রাষ্ট্রীয় আইনের উদ্ধে কেউ নয় অতএব ছাত্রদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা কারীকে অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনা একান্ত আবশ্যক ও জরুরি বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুস খাঁন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন