সাভারের মজিদপুর এলাকায় মেয়ের ছুরির আঘাতে বাবার মৃত্যু।

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় হত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত ভোর ৪ ঘটিকার সময়। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে জান্নাত। এদিকে পিতার হত্যা কারী মেয়ে জান্নাত থ্রি ফল নাইন নাইনে কল করে ধরে নিয়ে যাওয়ার কথা জানায় পুলিশকে। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান,ভোর রাত ৪ ঘটিকার সময় ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং বাবার হত্যা কারী মেয়ে জান্নাত কে আটক করেন। নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) । বাবা মেয়েকে উৎপাত করা কে কেন্দ্র করে গত ২০২২ সনে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করা হয়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন