রায়পুরে পৌরসভার পৌর মেয়র কে পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মাঠে জনতা

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার আওতায়ধীন রায়পুর পৌরসভার পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র, যুব- তাঁতীদলের নেতাকর্মী জনতা। শনিবার পৌরসভার পুরাতন শহিদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।এসময় বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়রসহ কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছেন তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে নেতাকর্মীরা গণভবনের মতো রায়পুর পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবেন।এদিকে আরও কঠোর বার্তা দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পৌর যুবদলের সাবেক সম্পাদক ও পৌরসভার হিসাব রক্ষক নুরে হেলাল মামুন,জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফাহিম, সহসাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন মিয়াজি, পৌর তাঁতীদলের প্রথম যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত ও সাবেক সভাপতি রুবেল হোসেন সহ আরো অনেকে। তবে আগামী ৭২ ঘন্টা কড়াকড়ি আলটিমেটাম দিয়ে পদত্যাগের ঘোষণা করেন। এই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করেন ছাত্র, যুব-তাঁতীদলের নেতাকর্মীরা।একপর্যায়ে  বিক্ষোভ সমাবেশের মিছিল শেষে আবারও কড়া হুশিয়ার দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার ভিতর পদত্যাগ না করিলে ঢাকা গণভবনের মতো আবারও রায়পুর পথে বসে অবস্থান তৈরী করা হবে বলে জানিয়েছেন বক্তারা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন